ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা

২০২৫ নভেম্বর ১২ ১৪:১৬:১১

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে একটি আলাদা কমিশন বর্তমানে কাজ করছে। এই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

অর্থ উপদেষ্টা বলেন,

“পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর যাচাই-বাছাই করে কমিশন গঠন করা হবে। বর্তমান সরকার শুধু কাঠামো তৈরি করবে, আর বাস্তবায়নের দায়িত্ব নেবে পরবর্তী সরকার।”

তিনি আরও বলেন,

“গত আট বছর ধরে নতুন কোনো পে স্কেল হয়নি। তাই আমরা এখন উদ্যোগ নিয়েছি। তবে বিষয়টি বাজেটের ওপর নির্ভর করছে এবং অন্যান্য সামাজিক খাতের ব্যয়ও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না, এমন কোনো কারণ নেই।”

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে মূল বেতন ও ভাতার কাঠামো আধুনিকায়ন, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য এবং কর্মদক্ষতা ভিত্তিক পদোন্নতির বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত