ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
১৩ নভেম্বর ঘিরে যে ঘোষণা দিলো : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরণের আশঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বরকে ঘিরে আমাদের কার্যক্রম চলছে, কেপিআই (Key Point Installation) এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
বিচ্ছিন্ন কিছু ঘটনার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কিছু এলাকায় ছোটখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। এসব ঘটনা প্রতিরোধে বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে।”
তিনি বলেন, “অনেকে অভিযোগ করেন যে সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়। তাই বিচারকদের প্রতি অনুরোধ, যেন এ ধরনের অপরাধীদের জামিন না দেওয়া হয়।”
সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তিনি।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে। প্রস্তুতি শেষ হলে আমরা মহড়া পরিচালনা করব।”
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?