ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি

২০২৫ নভেম্বর ০৯ ০৮:০১:১৮

চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি

চলতি বছরের শেষ দিকে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের দীর্ঘ ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন পড়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় সরকারি অফিসগুলোতে তিন দিন একটানা ছুটি ভোগ করবেন কর্মকর্তারা ও কর্মচারীরা।

ছুটির এ সুযোগে অনেকে পরিবার নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে কক্সবাজার, সিলেট, বান্দরবানসহ দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তে পারে ভ্রমণপ্রেমীদের ভিড়।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরে চাকরিজীবীরা আরও দুটি সাধারণ ছুটি পাবেন। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরের শুরুতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস মঙ্গলবার পড়েছে, যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটি।

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আগামী বছরে মোট ছুটি কিছুটা কমে ২৮ দিন হবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটি বাদে মূল সরকারি ছুটি থাকবে ১৯ দিন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত