ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক, তবে অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার। উচ্চশিক্ষা, চাকরি বা বিনিয়োগের মাধ্যমে তা সম্ভব হলেও পথটি অনেকের জন্য জটিল। কিন্তু জানেন কি—পৃথিবীর কিছু দেশে বিয়ের মাধ্যমেও নাগরিকত্ব পাওয়া যায়। কারও জন্য প্রক্রিয়াটি সহজ, আবার কোথাও কিছু শর্ত পূরণ করতে হয়।
ব্রাজিল: ব্রাজিলীয় নাগরিককে বিয়ে করে এক বছর বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। এখানে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত।
স্পেন: স্প্যানিশ নাগরিককে বিয়ে করে এক বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্ব পাওয়া সম্ভব। প্রাথমিক স্প্যানিশ ভাষার দক্ষতা, সংস্কৃতি সম্পর্কে ধারণা ও বৈধ বিয়ের প্রমাণ লাগবে।
ফ্রান্স: ফরাসি নাগরিককে বিয়ে করে অন্তত চার বছর একসঙ্গে থাকা প্রয়োজন। যদি বিয়ে ফ্রান্সের বাইরে হয়, সময়সীমা আরও বাড়তে পারে। নাগরিকত্ব পেলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাস ও কাজের অধিকার পাওয়া যায়।
সার্বিয়া: বৈধ সার্বিয়ান নাগরিককে বিয়ে করে তিন বছর একসঙ্গে থাকতে হবে এবং দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। নিয়ম তুলনামূলক সহজ।
পর্তুগাল: পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর বৈধ বিবাহিত জীবন থাকলেই নাগরিকত্বের আবেদন সম্ভব। দেশটিতে বসবাস বাধ্যতামূলক নয়, তবে ভাষা ও সংস্কৃতি জানা সুবিধাজনক।
পোল্যান্ড: পোলিশ নাগরিককে বিয়ে করলে তিন বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়, শর্ত হলো দুই বছর দেশটিতে টানা বসবাস। পোলিশ ভাষা জানা বাধ্যতামূলক।
তুরস্ক: তিন বছর বৈধভাবে একসঙ্গে থাকলেই নাগরিকত্বের সুযোগ। ভাষা বা সংস্কৃতির কোনো বাধ্যবাধকতা নেই। তুরস্কের পাসপোর্টে ১১০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ সম্ভব।
কেপ ভার্ড: বৈধ বিয়ের পরপরই নাগরিকত্বের আবেদন করা যায়। প্রক্রিয়াটি দ্রুত ও ঝামেলামুক্ত।
সুইজারল্যান্ড: সুইস নাগরিককে বিয়ে করে তিন বছর একসঙ্গে থাকা এবং দেশটিতে পাঁচ বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায়। দেশের বাইরে থাকলেও ছয় বছরের বিবাহিত জীবন পূর্ণ হলে আবেদন সম্ভব।
বিয়ের আগে ভাবুন: বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করলে সম্পর্কটি কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। ভালোবাসা হওয়া উচিত সিদ্ধান্তের মূল ভিত্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)