ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভেঙে দেওয়া হলো ৫ ব্যাংকের বোর্ড , গ্রাহকদেরা টাকা ফেরত পাবেন যেভাবে
বাংলাদেশে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এতে ফার্স্ট সিকরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত কার্যকর করে এবং ব্যাংকগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে যে, তারা এখন ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুযায়ী পরিচালিত হবে।
প্রতিটি ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। তাঁরা আজই ব্যাংকের দায়িত্ব বুঝে নেবেন। এই পাঁচ ব্যাংকের মোট ৭৫ লাখ আমানতকারী রয়েছেন, যাদের জমার পরিমাণ ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। প্রশাসকেরা প্রথম ধাপে ‘আমানত সুরক্ষা তহবিল’ থেকে প্রত্যেক আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেবেন।
এই একীভূতকরণের মাধ্যমে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, যার মোট পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা ইক্যুইটি হিসেবে বিনিয়োগ করবে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ও প্রাতিষ্ঠানিক আমানত থেকে। নতুন ব্যাংকে প্রতিটি আমানতকারীকে ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে। এটি বাংলাদেশে প্রথম সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক।
পাঁচ ব্যাংকের নাজুক আর্থিক অবস্থাই এই পদক্ষেপের প্রধান কারণ। মোট ১ লাখ ৯৩ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা (৭৬%) খেলাপি। খেলাপির সর্বোচ্চ অনুপাত ছিল ইউনিয়ন ব্যাংকে ৯৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামীতে ৯৭%, গ্লোবাল ইসলামীতে ৯৫%, সোশ্যাল ইসলামীতে ৬২.৩০% এবং এক্সিম ব্যাংকে ৪৮.২০%।
দেশব্যাপী এই ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূতকরণের তদারকির জন্য মতিঝিলের সেনা কল্যাণ ভবনে একটি বিশেষ অফিস বরাদ্দ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?