ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিনপির সাথে আসন ভাগাভাগির খবর ভাইরালের পর যা বলছে : এনসিপি

২০২৫ নভেম্বর ০৫ ১৮:০১:৩৯

বিনপির সাথে আসন ভাগাভাগির খবর ভাইরালের পর যা বলছে : এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের জবাবে বলেছে যে, বিএনপির কাছে ২০ আসনের দাবির বিষয়টি সম্পূর্ণ ভিতিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, এনসিপি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা, ক্ষমতা ভাগাভাগি বা মন্ত্রিসভায় অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা করেনি। এমন কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত দলীয় নীতি নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি বিশ্বাস করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। এ লক্ষ্যে দল সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

মুশফিক উস সালেহীন বলেন, সাংবাদিকতা সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে, তা অনুমান ও ভিত্তিহীন। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। এনসিপি প্রথম আলোসহ সংশ্লিষ্ট গণমাধ্যমকে দুঃখ প্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।

শেষে দল পুনরায় স্পষ্ট করেছে, এনসিপি কোনও রাজনৈতিক দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি করেনি। দল জনগণের আস্থায় একটি স্বতন্ত্র, দায়িত্বশীল ও বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত