ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

“দারুণ খবর! সরকারি চাকরিজীবীদের মুখে হাসি! এবার দ্বিগুণ হলো ভাতা

২০২৫ নভেম্বর ০৫ ১৬:২৯:৫৫

“দারুণ খবর! সরকারি চাকরিজীবীদের মুখে হাসি! এবার দ্বিগুণ হলো ভাতা

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। প্রায় পাঁচ বছর পর তাদের প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষক সম্মানী উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে দ্বিগুণ প্রশিক্ষণ ভাতা পাবেন। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানীও বাড়ানো হয়েছে সর্বোচ্চ ১,১০০ টাকা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের সম্মানী ও প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ’ শিরোনামে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, তৃতীয় গ্রেড (যুগ্মসচিব) ও তদূর্ধ্ব কর্মকর্তা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী হিসেবে পাবেন ৩,৬০০ টাকা — যা আগে ছিল ২,৫০০ টাকা। অন্যদিকে চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও তদনিম্ন) কর্মকর্তারা প্রতি ঘণ্টায় পাবেন ৩,০০০ টাকা, যা আগে ছিল ২,০০০ টাকা।

প্রশিক্ষণার্থীদের জন্যও এসেছে সুখবর।গ্রেড-৯ ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পাবেন ১,২০০ টাকা, আগে যা ছিল ৬০০ টাকা।আর গ্রেড-১০ ও তার নিচের পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন পাবেন ১,০০০ টাকা, যা আগে ছিল মাত্র ৫০০ টাকা।

এছাড়া,

কোর্স পরিচালকের সম্মানী বেড়ে হয়েছে ২,০০০ টাকা (আগে ১,৫০০),

কোর্স সমন্বয়কারীর ভাতা বেড়ে হয়েছে ১,৫০০ টাকা (আগে ১,২০০),

এবং সহযোগী কর্মীদের (সাপোর্ট স্টাফ) ভাতা বেড়ে হয়েছে ১,০০০ টাকা (আগে ৫০০)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নতুন ভাতা শুধু মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের নিজস্ব অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদরদপ্তর আয়োজিত প্রশিক্ষণে এটি কার্যকর হবে না।

এছাড়া, প্রশিক্ষণ যদি দিনব্যাপী না হয়, তাহলে দুপুরের খাবারের জন্য অতিরিক্ত কোনো অর্থ দেওয়া যাবে না। নতুন এই ভাতা ও সম্মানীর হার আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, সরকারি কর্মকর্তাদের জন্য এই পদক্ষেপটি একদিকে যেমন প্রশিক্ষণে আগ্রহ বাড়াবে, তেমনি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত