ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন অধ্যায়
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ সাত দশকের পুরোনো কাফালা বা পৃষ্ঠপোষকতা ব্যবস্থা অবশেষে বাতিল হচ্ছে। নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থায় প্রবাসীরা নিজ উদ্যোগে এক্সিট এবং রি-এন্ট্রি ভিসা নিতে পারবেন। পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রাখার প্রয়োজন থাকবে না এবং চাকরি পরিবর্তন বা দেশে ফেরার ক্ষেত্রে স্বচ্ছ ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
কাফালা ব্যবস্থায় আগে কর্মীর ভিসা, বাসস্থান এবং চাকরির দায়ভার সম্পূর্ণ নিয়োগকর্তার হাতে থাকত। ফলে কর্মীরা নিজের সিদ্ধান্তে চাকরি পরিবর্তন বা দেশে ফেরার সুযোগ পেতেন না। মানবাধিকার সংস্থাগুলো এই ব্যবস্থাকে বারবার শোষণমূলক ও অমানবিক বলে সমালোচনা করেছে। নতুন নীতিমালা সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যা অর্থনীতির বৈচিত্র্য, জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ব্যবস্থায় প্রিমিয়াম ইকামা বা ‘প্রিভিলেজ রেসিডেন্সি পারমিট’ধারী প্রবাসীরা স্বাধীনভাবে কাজ, ব্যবসা এবং সম্পত্তি অর্জনের সুযোগ পাবেন। পরিবারসহ বসবাস করতে পারবেন এবং দেশ থেকে বের হওয়া ও ফিরে আসার ক্ষেত্রে সীমাবদ্ধতা কম থাকবে। আবেদন করতে চাইলে প্রার্থীর বৈধ পাসপোর্ট, ২১ বছর বা তার বেশি বয়স, আর্থিক সক্ষমতা, স্বাস্থ্য সনদ ও অপরাধমুক্ত রেকর্ড থাকা প্রয়োজন।
প্রিমিয়াম ইকামা প্রাপ্তদের জন্য ফি ও মেয়াদ নির্ধারিত থাকলেও কিছু নতুন ক্যাটাগরিতে ফি কমানো হয়েছে। নির্দিষ্ট শর্ত না মানা বা প্রতারণামূলক তথ্য দেয়ার কারণে অনুমোদন বাতিল হতে পারে। নতুন ব্যবস্থায় প্রবাসীরা চাকরি পরিবর্তন, ব্যবসা শুরু এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। এটি প্রবাসীদের জন্য স্বতন্ত্র স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং নিয়োগকর্তাদের জন্য স্বচ্ছ শ্রমনীতি স্থাপন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)