ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বেতন বাড়লো বাংলাদেশের ক্রিকেটারদের, জানুন নতুন বেতন কত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক দায়িত্ব নেওয়ার পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে—সোমবার অনুষ্ঠিত বিসিবির সভায় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন বেতন কাঠামো জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা করা হয়েছে। মোট ১৫ জন নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই কাঠামো আগামী জুন ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
নতুন বেতন কাঠামো
‘এ’ ক্যাটাগরি: পূর্বের ১ লাখ ২০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরি: বেতন বেড়ে ১ লাখ ৩৫ হাজার টাকা।
‘সি’ ক্যাটাগরি: ৭০ হাজার থেকে বেড়ে ৯৫ হাজার টাকা।
‘ডি’ ক্যাটাগরি: ৬০ হাজার থেকে বেড়ে ৮০ হাজার টাকা।
জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা, আর যারা চুক্তির বাইরে দলেই থাকবেন তারা মাসে ৬০ হাজার টাকা পাবেন। জাতীয় দলের অধিনায়ক মাসে অতিরিক্ত ৩০ হাজার, সহ-অধিনায়ক ২০ হাজার টাকা পাবেন।
ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের তালিকা
‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা
‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান, সোবহানা মোস্তারি
‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার
‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি
নতুন বেতন কাঠামোর মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও প্রোফেশনাল পরিসরে উন্নয়ন নিশ্চিত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল