ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আইসিসির নতুন র্যাংকিং প্রকাশ, ১ নম্বর গেল ৫ নম্বরে
সাকিবের জন্য বড় একটি দুঃসংবাদ! টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সাকিব আল হাসান ছিলেন অলরাউন্ডার র্যাংকিংয়ের এক নম্বরে।
তবে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সাদামাটা পারফরম্যান্সের প্রভাব পড়েছিল তার র্যাংকিংয়ে। বিশ্বকাপের মাঝেই সাকিব নেমে যান পাঁচ নম্বরে। সে সময় শীর্ষে জায়গা করে নেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এরপর বিশ্বকাপ চলাকালে আরও একবার হালনাগাদকৃত তালিকায় সাকিব উঠে আসেন তিনে নম্বরে, সে সময় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এবার সুপার এইট শেষে হালনাগাদকৃত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন হাসারাঙ্গা।
তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবিও এগিয়েছেন, আছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া ভারতীয় অলারাউন্ডার হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন শীর্ষ তিনে। স্টয়নিস শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছেন চারে। পাঁচে আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এরপরই ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন ষষ্ঠ স্থানে।
২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর থেকে গত এক যুগের মধ্যে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব কখনো পাঁচের নিচে ছিলেন না। শীর্ষ দশে আরও আছেন নেপালের দীপেন্দ্র সিং অইরি, দক্ষিণ আফ্রিকা অ্যাইডেন মারর্কাম এবং ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। অবশ্য অস্ট্রেলিয়া এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সূর্যর সামনে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)