ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নূরের আসনে মনোনয়ন পাচ্ছেন যিনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে এখন উত্তেজনা, কৌতূহল আর জল্পনা তুঙ্গে। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা না করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন— এই আসনটি রাখা হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনাকে ঘিরে স্থানীয় রাজনীতির মাঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।
গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় পটুয়াখালীর দুটি আসন—বাউফল (পটুয়াখালী-২) এবং গলাচিপা-দশমিনা (পটুয়াখালী-৩)—শূন্য রাখা হয়।
এই ঘোষণার পর থেকেই পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও নানা বিশ্লেষণ শুরু হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে—গণঅধিকার পরিষদের সঙ্গে সম্ভাব্য সমঝোতা বা জোট গঠনের অংশ হিসেবে।
প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুকে হাসান মামুন লেখেন—
“প্রিয় গলাচিপা-দশমিনাবাসী,আপনারা ধৈর্য্যধারণ করুন ও আশঙ্কামুক্ত থাকুন।যেকোনো পরিস্থিতিতে পটুয়াখালী-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কেউ এটিকে দলের প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি হতাশা ঢাকতে দেওয়া বার্তা।
এদিকে স্থানীয়ভাবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন ইউনিয়নে ব্যানার–পোস্টার দেখা যাচ্ছে। সব মিলিয়ে পটুয়াখালী-৩ এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনি আসনে পরিণত হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে হাসান মামুন ও নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, কয়েক মাস আগেও এই আসনে নুরুল হক নুর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?