ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে আতঙ্ক! প্রবাসীদের জন্য শিউরে ওঠার খবর
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নতুন করে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে ২১ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা যৌথ অভিযানে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অভিযানের ফলাফলে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১২,৭৪৫ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৪,৫৭৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪,৩২৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১,৬৮৯ জনকে ধরা পড়েছে, যার মধ্যে ৫৩ শতাংশ ইথিওপীয়, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, দেশে ফিরতে বা দেশ ছাড়ার সময় ৫৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ২১ জন সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে, যারা অবৈধভাবে আশ্রয় বা সহায়তা দিয়ে অপরাধে জড়িত ছিলেন।
বর্তমানে ৩১,৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ৩০,১৫১ জন পুরুষ এবং ১,৬৭৫ জন নারী। এদের মধ্যে ২১,৯৮০ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ইতোমধ্যেই ১৩,২৭৯ জন প্রবাসী দেশে ফেরত পাঠানো হয়েছে, আর ৫,০১০ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
সৌদি আইনে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপার বা শ্রম আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং দেশজুড়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)