ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হলো নির্বাচনের সময়
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় ঐকমত্য কমিশন ও জুলাই সনদ নিয়ে আলোচনা
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রশংসা জানায়, যারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সংস্কার ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন।
তবে সভায় স্বীকার করা হয়, জুলাই সনদের কয়েকটি ধারায় এখনো মতবিরোধ ও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনো এক নয়।
এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার আহ্বান
সভায় আহ্বান জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে একক প্রস্তাব দেয়। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে উপদেষ্টা পরিষদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো উত্তেজনা বা সংঘাতের সুযোগ না দেওয়ার আহ্বান জানায় এবং সংযম ও সংলাপের গুরুত্বের ওপর জোর দেয়।
নির্বাচনের সময়সূচি নির্ধারিত
বৈঠকের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)