ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি জারি করা পরিপত্রে বলা হয়েছে, একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশে যেতে পারবে না।
আগের ভ্রমণ সীমিতকরণের নির্দেশনা যথাযথভাবে মানা না হওয়ায় নতুন এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, “মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এই কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্বের নির্দেশনার পরিপন্থি।”
নতুন পরিপত্রে বলা হয়েছে, আগের সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক এবং নির্বাচনের আগে পর্যন্ত একান্ত অপরিহার্য ছাড়া কোনো বিদেশ ভ্রমণ করা যাবে না। এই নির্দেশনার কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।
পূর্বের নির্দেশনার মূল পয়েন্টসমূহ
আগামী বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই ১৭ সেপ্টেম্বর পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছিল:
কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে কোনো বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন না, সব পত্র যোগাযোগ হবে মন্ত্রণালয় বা দপ্তরের প্রধানের মাধ্যমে।
ব্যক্তিগত উদ্যোগে আমন্ত্রণপত্র সংগ্রহ করা থেকে বিরত থাকবেন।
বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানানো বাধ্যতামূলক।
বিদেশি সংস্থার সঙ্গে আমন্ত্রণ বিষয়ে যোগাযোগের পূর্বে সচিব বা দপ্তর প্রধানের অনুমতি নিতে হবে।
বিদেশি আমন্ত্রণপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে পেশাগত উন্নতি ও জনস্বার্থের সংযোগ যাচাই করা শর্ত হিসেবে বাধ্যতামূলক।
নতুন পরিপত্রে সব সরকারি কর্মকর্তার জন্য এই নির্দেশাবলী আরও কঠোরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)