ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

একলাফে বেড়েছে সোনার দাম! আজ থেকেই কার্যকর নতুন রেকর্ড মূল্য

২০২৫ নভেম্বর ০১ ১১:৪৬:৩৯

একলাফে বেড়েছে সোনার দাম! আজ থেকেই কার্যকর নতুন রেকর্ড মূল্য

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। টানা চার সপ্তাহ ধরে মূল্য কমার পর এবার এক লাফে বেড়ে গেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম সোনার দাম ৮,৯০০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি বৈঠকে সোনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দামের ঊর্ধ্বগতি স্থানীয় বাজারেও প্রভাব ফেলেছে, যার কারণে এ মূল্যসংশোধন করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা। এর আগে সর্বশেষ দফায় প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছিল, আর টানা চার দফায় মোট ২৩ হাজার ৫৭৩ টাকা হ্রাস পেয়েছিল স্বর্ণের দাম।

মূল্য বৃদ্ধি কার্যকর হওয়ার আগে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছিল প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকায়। কিন্তু নতুন ঘোষণার পর বাজারে আবারও সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রূপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২,৬০১ টাকায়।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি, বৈশ্বিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা পুনরায় সোনার দিকে ঝুঁকছেন। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণবাজারে, ফলে দামের এই উল্লম্ফন অব্যাহত থাকতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত