ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শোক সংবাদ : ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস ডলি আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি বুধবার (২৯ অক্টোবর) ভারতের কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কনিকা বিশ্বাস দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হূদয়পুরে বসবাস করছিলেন।
তার আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান,
“গতকাল বিকেলে তিনি কলকাতার মণিপাল হাসপাতালে মারা যান। আজ বিকেলে নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যু এক যুগের অবসান ঘটাল।”
গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম নেওয়া কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে মহিলা আসন-১১ থেকে নির্বাচিত সাংসদ ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম সংগঠক নারী নেত্রীদের একজন।তিনি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ—সব ঐতিহাসিক পর্বে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালে দেশত্যাগ করে ভারতে চলে যান কনিকা বিশ্বাস, যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি স্থায়ীভাবে বসবাস করেন।
তার ভাতিজা, হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস জানান,
“দেশত্যাগের পরও তিনি সারাজীবন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেছেন। তার মৃত্যু আমাদের পরিবারের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি রাজনৈতিক ইতিহাসেরও একটি অধ্যায়ের সমাপ্তি।”
১৯৮৫ সালে কনিকা বিশ্বাসের স্বামী বীরেন রাজ বিশ্বাস মারা যান। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE