ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাবান দিয়ে মুখ ধুলে কী হয়

২০২৫ অক্টোবর ৩০ ১৬:৪৯:৩৮

সাবান দিয়ে মুখ ধুলে কী হয়

বাইরে থেকে ঘরে ফেরা বা গোসলের সময় অনেকেই অভ্যাসবশত হাতের কাছে থাকা সাবান দিয়েই মুখ ধুয়ে ফেলেন। আপাতদৃষ্টিতে এটি নিরীহ মনে হলেও, বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, মুখে সাবান ব্যবহারের আগে অন্তত দুবার ভাবা উচিত। বিশেষ করে সুগন্ধযুক্ত সাবান মুখের কোমল ত্বকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাবান ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট করে দেয়, যার ফলে ত্বক শুষ্ক, জ্বালাযুক্ত হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে।

মুখে সাবান ব্যবহার কেন ক্ষতিকর:সাবান ত্বকের কোষে থাকা প্রাকৃতিক তেল বা লিপিড ধুয়ে ফেলে দেয়, ফলে ত্বক তার আর্দ্রতা হারায় ও রুক্ষ হয়ে যায়। পাশাপাশি ত্বকের স্বাভাবিক পিএইচ মান প্রায় ৫.৫ হলেও, সাধারণ সাবানের পিএইচ প্রায় ৯—এই বৈষম্যের কারণে ত্বকের এসিড ম্যান্টেল বা সুরক্ষামূলক স্তর দুর্বল হয়ে পড়ে। এতে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং ত্বক সংবেদনশীল হয়ে পড়ে।

এ ছাড়া সাবানের কারণে ত্বকের বাইরের স্তর অতিরিক্ত হাইড্রেটেড হয়ে ত্বকের মূল প্রোটিন, যেমন কেরাটিনোসাইট ও কোলাজেন, ক্ষতিগ্রস্ত হয়। এর ফলেই ত্বক নিস্তেজ, প্রাণহীন ও টানটান অনুভূত হয়।

মুখের যত্নে সঠিক বিকল্প:চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, মুখ ধোয়ার জন্য সব সময় ত্বকের পিএইচ মানের (৫.৫) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফেসওয়াশ ব্যবহার করা উচিত। প্রতিদিন সকাল ও রাতে দুইবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে ধুলাবালি, দূষণ, তেল ও মেকআপের অবশিষ্টাংশ দূর হয়। তবে ফেসওয়াশ বাছাই করার সময় নিজের ত্বকের ধরন—তেলতেলে, শুষ্ক বা সংবেদনশীল—অনুযায়ী সঠিক ফর্মুলা বেছে নেওয়া জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ