ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল বিদ্যুৎ থাকবে না ৯ ঘন্টা

২০২৫ অক্টোবর ২৭ ১৯:২০:০৬

আগামীকাল বিদ্যুৎ থাকবে না ৯ ঘন্টা

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ, ট্রান্সফরমার মেরামত ও গাছের ডালপালা অপসারণ সংক্রান্ত কাজের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “জরুরি রক্ষণাবেক্ষণ কাজ ও বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়সীমায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

সেনপাড়া

শিবগঞ্জ

ভাটাটিকর

সাদিপুর

টিলাগড়

গোপালটিলা

এমসি কলেজ এলাকা ও আশপাশের অঞ্চল

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে পুরনো তার, খুঁটি ও ট্রান্সফরমার নবায়ন করা হবে, যাতে পরবর্তীতে গ্রাহকরা আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সুবিধা পান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত