ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৪ দিন পরই বাতিল হতে পারে আপনার মোবাইলের সিম, বিটিআরসির জরুরি বার্তা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে—কোনো ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে তা অবশ্যই ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার করতে হবে। সময়মতো পদক্ষেপ না নিলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
রবিবার (২৬ অক্টোবর) বিটিআরসি-র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে—
“নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে বাকি অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করুন। সময় ফুরিয়ে আসছে, হাতে মাত্র চার দিন।”
কিভাবে জানবেন আপনার নামে কতটি সিম আছে?
নিজের এনআইডির বিপরীতে বর্তমানে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে খুব সহজেই যাচাই করা যাবে।গ্রাহককে শুধু মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে:
*16001#
এরপর অনুরোধ অনুযায়ী নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা লিখে পাঠালে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।
গ্রাহকের দায়িত্ব ও সতর্কতা
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে দৈবচয়নের ভিত্তিতে কমিশন নিজ উদ্যোগে ওই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
তবে বিটিআরসি পরামর্শ দিয়েছে—
যেসব সিম প্রয়োজন নেই, দ্রুত ডি-রেজিস্টার করুন
প্রয়োজনে অপারেটর কাস্টমার কেয়ার অফিসে যোগাযোগ করুন
ভুয়া নিবন্ধন বা অননুমোদিত সিম ব্যবহার থেকে বিরত থাকুন
এই নির্দেশনা দেশের সব মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল—এর জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে সিম ক্লোনিং, প্রতারণা ও ভুয়া নিবন্ধনের মতো অপরাধ রোধে বড় অগ্রগতি আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?