ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কী হবে? যা বললেন : শফিকুর রহমান

২০২৫ অক্টোবর ২৬ ১৩:১১:৪১

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কী হবে? যা বললেন : শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি আয়োজিত ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো’ নাগরিক সংবর্ধনায় জামায়াতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

শফিকুর রহমান বলেন, “আমরা আমাদের মায়েদের মা হিসেবে দেখি। তাই মা-বোনদের মর্যাদা ও নিরাপত্তা সবসময় অক্ষুণ্ণ থাকবে। আমাদের লক্ষ্য হলো নারী সমাজের প্রতি সম্মান বজায় রাখা, যাতে তাঁরা উচ্চশিক্ষা গ্রহণ, কর্মসংস্থান ও সমাজের উন্নয়নে সমানভাবে অংশ নিতে পারেন।”

তিনি আরও বলেন, “যে মেয়েটি আমরা গড়ে তুলেছি, তাঁর উপযুক্ত পরিবেশে নিরাপদভাবে জীবন যাপন করা অত্যাবশ্যক। আমাদের সবার দায়িত্ব, এই নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।”

নারীদের চাকরি, উচ্চশিক্ষা ও সমাজে অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান আশ্বস্ত করেন যে, “নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সম্মান প্রদানের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ থাকবে।”

শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেক প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে কাজ করব। দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে।”

তিনি সন্তানদের উদ্যোক্তা ও দেশের সেবক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন এবং বলেন, “শিক্ষার মাধ্যমে তারা নিজস্ব দক্ষতা অনুযায়ী সমাজে অবদান রাখতে সক্ষম হবেন। বেকারত্ব কমানো এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য আমাদের মূল অগ্রাধিকার।”

অর্থনীতি, দুর্নীতি দমন ও ন্যায়বিচার নিশ্চিতকরণ সম্পর্কেও জামায়াতের পরিকল্পনা তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, “দুর্নীতি শূন্যে নামানো, অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত