ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ বনাম থাইল্যান্ড নারী ফুটবল: একটু পরেই ম্যাচ, সরাসরি দেখুন এখানে (LIVE)

২০২৫ অক্টোবর ২৪ ১৭:১৬:২২

বাংলাদেশ বনাম থাইল্যান্ড নারী ফুটবল: একটু পরেই ম্যাচ, সরাসরি দেখুন এখানে (LIVE)

ইতিহাস গড়ে আন্তর্জাতিক অঙ্গনে ফের মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ বিরতির পর আজ শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও তাদের সতীর্থরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে, বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এএফসি বাছাইপর্বে অনবদ্য পারফরম্যান্সের পর এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে মেয়েরা। প্রায় এক যুগ আগে থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের বড় পরাজয়ের সেই তিক্ত স্মৃতি এখন অতীত। বর্তমান দলটি অনেক বেশি পরিপক্ব, আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে উন্নত। কোচ পিটার বাটলারের অধীনে চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে অনুশীলনের পর দলটি এখন প্রস্তুত নিজেদের সামর্থ্য প্রমাণে।

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, “আমরা থাইল্যান্ডে এসে সফলভাবে অনুশীলন সম্পন্ন করেছি। প্রতিপক্ষের শক্তি ও নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করা হয়েছে। মেয়েরা এখন অনেক ফোকাসড এবং কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নামবে।”

এই সিরিজের লক্ষ্য শুধু প্রীতি ম্যাচ জেতা নয়—বরং আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ এবং ফিফা র‌্যাংকিং উন্নয়ন। তাই থাইল্যান্ডের বিপক্ষে প্রতিটি ম্যাচ বাংলাদেশের জন্য পরীক্ষার মঞ্চ।

যেভাবে দেখবেন ম্যাচের লাইভ সম্প্রচার:

ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে থাইল্যান্ডের অফিসিয়াল চ্যানেলে। দর্শকরা নিম্নলিখিত দুটি প্ল্যাটফর্মে লাইভ উপভোগ করতে পারবেন—

YouTube: ‘Changsuek Official’ (১ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার) ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যেতে পারে।

Facebook: ‘Thai Women's Football’ পেজেও ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত