ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জরুরি ঘোষণা: আজ ও কাল বিদ্যুৎ থাকবে না

২০২৫ অক্টোবর ২৪ ১০:৫০:২৭

জরুরি ঘোষণা: আজ ও কাল বিদ্যুৎ থাকবে না

সিলেটবাসীর জন্য আসছে সাময়িক ভোগান্তির খবর। শহরের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এবং শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, এটি মূলত জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিউবো জানায়, বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় শেখঘাট উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শেখঘাট উপকেন্দ্রের অধীনে থাকা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো— জল্লারপাড়, কীন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, লামাবাজার (আংশিক), মাছুদিঘির পাড়, তালতলা, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, ভাঙ্গাটিকর ও আশেপাশের এলাকা।

এছাড়া, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই ফিডারের আওতায় পড়ছে— বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশেপাশের অঞ্চল।

বিউবো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত