ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য দারুন সুখবর : ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ৫৫ হাজার প্রবাসী
কুয়েতে প্রায় এক যুগ পর প্রবাসীদের জন্য এলো আশার খবর! গৃহকর্মী (২০ নম্বর) ভিসা থেকে প্রাইভেট কোম্পানি (১৮ নম্বর) ভিসায় পরিবর্তনের সুযোগ পেয়েছেন প্রায় ৫৫ হাজার প্রবাসী শ্রমিক।
শ্রমবাজারের ঘাটতি পূরণ ও কোম্পানিগুলোর ব্যয় সংকোচনের লক্ষ্যে কুয়েত সরকার গত ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ সুযোগ দেয়। এতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসাবাড়িতে কাজ করা এসব নারী-পুরুষ এখন নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। এতে প্রবাসীদের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশি প্রবাসী আবু সাদেক জানান, তিনি গৃহকর্মী থেকে একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছেন। এটি তাকে পরিবারের সচ্ছলতা আনতে এবং দেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সহায়তা করবে।আরেক প্রবাসী রুবেল হোসেন বলেন, “আমি ট্যাক্সি কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছি। এখন আমি স্বাধীনভাবে কাজ করতে পারব এবং ভবিষ্যতে পরিবারকেও কুয়েতে নিয়ে আসার সুযোগ পাব।”
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় নেওয়া এই পদক্ষেপের ফলে দেশটির বিভিন্ন কোম্পানি সহজে দক্ষ কর্মী পাবে এবং সামগ্রিক শ্রম ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রকল্প সফল হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিসরে ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়া হতে পারে, যা দক্ষিণ এশিয়ার প্রবাসীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)