ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সন্তান লাভে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দোয়া
সন্তান আল্লাহ তাআলার এক মহামূল্যবান নিয়ামত। কেউ নতুন সন্তান লাভ করলে ইসলাম তাকে অভিনন্দন জানাতে এবং সন্তানের জন্য দোয়া করতে উৎসাহ দিয়েছে। সহীহ সূত্রে নবজাতক ও তার পরিবারের জন্য বিশেষ কিছু দোয়া বর্ণিত হয়েছে।
বিখ্যাত তাবেয়ি হাসান বসরি (রহ.) শিশু সন্তান ও তার বাবার জন্য একটি দোয়া পাঠ করতেন। এই দোয়াটি বিভিন্ন ইসলামী গ্রন্থে বর্ণিত রয়েছে।
নবজাতক ও তার পিতার জন্য দোয়া
আরবি দোয়া:«بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ»
উচ্চারণ:বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিকতা বিররাহু।
অর্থ:আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন।আপনি দানকারীর (আল্লাহর) প্রতি কৃতজ্ঞ থাকুন।সন্তানটি পরিপূর্ণ বয়সে পৌঁছাক এবং আপনি তার নেক আচরণের সুফল পান।
অভিনন্দনের জবাবে যে দোয়া পড়বেন
যদি কেউ উপরোক্ত দোয়া পড়ে অভিনন্দন জানায়, তাহলে জবাবে এ দোয়াটি বলা উত্তম—
আরবি দোয়া:«بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ»
উচ্চারণ:বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।
অর্থ:আল্লাহ আপনাকে বরকত দিন এবং আপনার ওপর বরকত দান করুন।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনাকেও অনুরূপ সন্তান দান করুন এবং আপনার সওয়াব বহুগুণে বৃদ্ধি করুন।
এই দোয়াগুলো শুধু মুখের কথা নয়—এগুলো নবজাতক ও তার পরিবারের প্রতি মমতা, শুভকামনা ও ইসলামী ভ্রাতৃত্বের প্রকাশ।সন্তান জন্মের সময় এ দোয়াগুলো পাঠ করলে তা নবজাতকের জন্য কল্যাণকর ও বরকতময় হয়ে ওঠে।
উৎস: আল-আজকার লিন নববী, পৃষ্ঠা ৩৪৯; তুহফাতুল মাওলুদ, পৃষ্ঠা ২৯
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)