ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সৌদি সরকারের বড় ঘোষণা: কপাল খুলে গেলো প্রবাসী কর্মীদের

২০২৫ অক্টোবর ২৩ ১২:১৭:২৫

সৌদি সরকারের বড় ঘোষণা: কপাল খুলে গেলো প্রবাসী কর্মীদের

সৌদি আরবে প্রবাসী গৃহকর্মীদের জন্য এসেছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) জানিয়েছে, গৃহকর্মীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া এখন সম্পূর্ণ নিষিদ্ধ।

নতুন নির্দেশিকা অনুযায়ী, গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ ফি, কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট), ইকামা নবায়ন, পেশা পরিবর্তন বা পরিষেবা স্থানান্তরের খরচসহ কোনো অর্থ নেওয়া যাবে না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে নিয়োগকর্তাকে সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং তিন বছরের জন্য নতুন গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

মানবসম্পদ মন্ত্রণালয় তাদের অফিসিয়াল গেজেটে প্রকাশিত “গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতা বিষয়ক নির্দেশিকা”-তে এই নতুন বিধান অন্তর্ভুক্ত করেছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই নির্দেশিকার মূল লক্ষ্য হচ্ছে গৃহকর্মীদের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা, যেখানে তারা আর্থিক বা মানসিক কোনো হয়রানির শিকার হবেন না।

নতুন আইনে শুধু গৃহকর্মী নয়, বরং ব্যক্তিগত গাড়িচালক, রাঁধুনি, দর্জি, গৃহ ব্যবস্থাপক, থেরাপিস্ট এবং অনুরূপ বিশেষায়িত পেশায় কর্মরত সকল প্রবাসীকেও এই সুরক্ষার আওতায় আনা হয়েছে। এছাড়াও, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও পেশা যুক্ত করার সুযোগও থাকছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি, ফিলিপিনো ও অন্যান্য প্রবাসী গৃহকর্মীদের অধিকার রক্ষায় বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে ফি আদায়ের নামে যেসব অনিয়ম চলছিল, তা বন্ধে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত