ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

স্বর্ণ নিয়ে গোঁপণ তথ্য ফাঁস : বিশ্বে যে ১০টি দেশে সবচেয়ে বেশি সোনা লুকানো আছে

২০২৫ অক্টোবর ২২ ১৮:২৫:১৫

স্বর্ণ নিয়ে গোঁপণ তথ্য ফাঁস : বিশ্বে যে ১০টি দেশে সবচেয়ে বেশি সোনা লুকানো আছে

বিশ্ব অর্থনীতি এখন এক নতুন ধারা দেখছে—ডলারের বিকল্প হিসেবে সোনা। মুদ্রাস্ফীতি, ভূ-রাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার কারণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো একের পর এক সোনার দিকে ঝুঁকছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, বর্তমানে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো মিলে ৩৭,০০০ টনের বেশি সোনা মজুত করেছে—যা বিশ্বের উত্তোলিত মোট সোনার প্রায় ১৭ শতাংশ।

শুধু গত তিন বছরেই (২০২২–২০২৪) বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৩,২০০ টন সোনা, যা ইতিহাসে সর্বাধিক।বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়া, ভারত, তুরস্ক, পোল্যান্ড ও কাজাখস্তানের মতো দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং নিজেদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নিচ্ছে।

২০২৫ সালে সবচেয়ে বেশি সোনার মালিক শীর্ষ ১০ দেশ

ক্রমদেশসোনার রিজার্ভ (টন)বিশেষ তথ্য
যুক্তরাষ্ট্র ৮,১৩৩ ফোর্ট নক্সে বিশ্বের সবচেয়ে বড় সোনার ভান্ডার সংরক্ষিত।
জার্মানি ৩,৩৫০ অর্ধেক দেশে, বাকিটা নিউইয়র্ক ও লন্ডনে সংরক্ষিত।
ইতালি ২,৪৫২ ১৮৯৩ সাল থেকে সোনা জমা শুরু, এখন মূলত ইউরোপ ও আমেরিকায় সংরক্ষিত।
ফ্রান্স ২,৪৩৭ সব সোনা দেশের ভেতরে, ২৭ মিটার নিচের বিশেষ ভল্টে সংরক্ষিত।
রাশিয়া ২,৩৩০ সব সোনা দেশেই; ২০২২ সালে রুবলকে সোনার সঙ্গে যুক্ত করে।
চীন ২,২৯৯ প্রতি মাসে নতুন সোনা ক্রয় করে; ডলারের বিকল্প নিরাপদ সম্পদ হিসেবে দেখে।
সুইজারল্যান্ড ১,০৪০ ৭০% দেশে, বাকিটা ইংল্যান্ড ও কানাডায় সংরক্ষিত।
ভারত ৮৮০ ২০২৪ সালে যুক্তরাজ্য থেকে ১০০ টন সোনা দেশে ফেরত আনে।
জাপান ৮৪৬ ২০২১ সালে ৮০ টনের বেশি নতুন সোনা ক্রয় করে।
১০ তুরস্ক ৬৩৫ ২০০০ সালের তুলনায় তিনগুণ বেশি সোনা জমা করেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত