ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গোপন তথ্য ফাঁস! আলোচিত দম্পতির পরিচয়ে বেরিয়ে এলো অবিশ্বাস্য সত্য
দেশজুড়ে আলোচিত সেই অনলাইন তারকা যুগল অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশালীন কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ভোররাতে বান্দরবানের বালাঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC) ও লিগ্যাল অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টার (LIC) যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ক্যামেরা, ট্রাইপড, সিমকার্ড ও ডেটা সংরক্ষণের যন্ত্রপাতি জব্দ করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট আপলোড করছিলেন। বাংলাদেশ থেকে অনৈতিক কনটেন্ট তৈরি, সম্পাদনা ও আপলোড করে তারা বিপুল অর্থ উপার্জন করছিলেন বলে জানা গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে একাধিক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, ওই নারী নিজের পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বাংলাদেশের শীর্ষ মডেল হিসেবে পরিচয় দিতেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাসিন্দা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বহু বছর ধরে ওই এলাকায় নেই। এক সময় তিনি স্থানীয় এক জেলে পরিবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু প্রায় আট বছর আগে বাড়ি ছেড়ে চলে যান এবং আর ফিরে আসেননি।
সিআইডির কর্মকর্তারা জানান, এই যুগল নিজেদের পরিচয় গোপন রেখে অনলাইনে ভিন্ন নামে কাজ করতো। তারা টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালাতো এবং অন্যদেরও এ ধরনের কার্যক্রমে অংশ নিতে প্রলুব্ধ করতো। তাদের ব্যাংক হিসাব ও আয়-ব্যয়ের তথ্যও এখন তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ ও প্রচার করা একটি ফৌজদারি অপরাধ। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, এই দম্পতি কেবল নিজেরাই অপরাধে লিপ্ত ছিল না, বরং অন্যদেরও একই কাজে সম্পৃক্ত করছিল। তাদের গ্রেপ্তারের মাধ্যমে দেশে পরিচালিত একটি অনলাইন নেটওয়ার্ক উন্মোচনের পথ খুলে গেছে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?