ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রবি গ্রাহকদের জন্য বড় সুখবর

২০২৫ অক্টোবর ১৭ ০০:৪৮:০৮

রবি গ্রাহকদের জন্য বড় সুখবর

দেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড–এর সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।

গত সোমবার এক ঘোষণায় রবি জানায়, বাংলাদেশ ব্যাংক স্মার্টপেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (PSP) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) জারি করেছে। এই অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সলিউশন প্রদান করতে পারবে।

স্মার্টপে লিমিটেডের সেবার আওতায় থাকবে —

বিল পরিশোধ

ইউটিলিটি সার্ভিস পেমেন্ট

অনলাইন ও অফলাইন ডিজিটাল লেনদেন সেবা

রবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের পরামর্শে রবি তাদের ফিনটেক কার্যক্রমের জন্য আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে স্মার্টপে গঠন করেছে। এর ফলে রবি ক্যাশ অ্যাপের সেবার পরিসর আরও বৃদ্ধি পাবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

উল্লেখ্য, রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড গড়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত