ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নেইমারদের বড় চ্যালেঞ্জ! আফ্রিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে মুখোমুখি ব্রাজিল
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নভেম্বর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষেই হবে এই প্রস্তুতি ম্যাচগুলো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচগুলোর সময়সূচি ঘোষণা করেছে।
প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ইংল্যান্ডের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও সেনেগাল। এরপর ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ, যেখানে প্রতিপক্ষ তিউনিশিয়া।
সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে (ফিফা উইন্ডো) ব্রাজিল এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর, জাপানের কাছে হেরে যায় সেলেসাওরা।
এবার আফ্রিকার দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বছর দুয়েক আগে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল— সেবার ৪-২ গোলে জিতে সবাইকে চমকে দিয়েছিল সেনেগাল।
অন্যদিকে, তিউনিশিয়ার সঙ্গে আগের দুই ম্যাচেই সহজ জয় পেয়েছিল ব্রাজিল। তবে এবার তিউনিশিয়া দলটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ইতোমধ্যে আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে টিকিট নিশ্চিত করেছে তারা।
ব্রাজিলের এই দুই ম্যাচ তাই শুধু প্রস্তুতি নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)