ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ডিবির অভিযান ধরা পড়লো ওবায়দুল কাদেরের ভাই সহ ৯ জন

২০২৫ অক্টোবর ১৬ ১৫:২৪:২৬

ডিবির অভিযান ধরা পড়লো ওবায়দুল কাদেরের ভাই সহ ৯ জন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে তারা কোন মামলায় বা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কিছু গুরুত্বপূর্ণ দলিল ও সামগ্রী জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় ডিবি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত