ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অ্যালার্জি প্রতিরোধের ৫ সহজ উপায়, যা সবাইকে জানা উচিত

২০২৫ অক্টোবর ১২ ১৩:৩৬:১৩

অ্যালার্জি প্রতিরোধের ৫ সহজ উপায়, যা সবাইকে জানা উচিত

আজকাল শিশু থেকে প্রবীণ—সবার মধ্যেই অ্যালার্জির সমস্যা দেখা দেয়। কখনো এটি ত্বক চুলকানো বা ফুসফুসের সমস্যা সৃষ্টি করে, আবার কখনো হজমে অস্বস্তি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে অ্যালার্জি সহজেই প্রতিরোধ করা সম্ভব। আর এই ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিছু নির্দিষ্ট খাবার।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন, ওমেগা-৩ এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখলে অ্যালার্জির ঝুঁকি অনেকটাই কমে যায়। এখানে এমন ৫টি কার্যকর খাবারের তালিকা দেওয়া হলো—

১. কুয়ারসেটিন সমৃদ্ধ খাবারকুয়ারসেটিন প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিন হিসেবে কাজ করে এবং অ্যালার্জি জনিত প্রদাহ কমাতে সাহায্য করে।যে খাবারে পাবেন: লাল পেঁয়াজ, আপেল (খোসাসহ), আঙুর, বেরি, ব্রকলি, গ্রিন টি।

২. হলুদের কারকিউমিনহলুদে থাকা কারকিউমিন প্রদাহনাশক এবং অ্যান্টি-অ্যালার্জিক হিসেবে কাজ করে।খাওয়ার উপায়: সকালে খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে কয়েকটি গোলমরিচ চিবিয়ে খাওয়া উপকারী।

৩. ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজিভিটামিন-সি শরীরে হিস্টামিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা অ্যালার্জি সৃষ্টি করে।যে খাবারে পাবেন: আমলকী, কমলালেবু, স্ট্রবেরি, কিউই, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকলি।

৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডওমেগা-৩ প্রদাহ কমাতে সাহায্য করে এবং অ্যালার্জির উপসর্গ হ্রাস করে।যে খাবারে পাবেন: স্যালমন, টুনা, ম্যাকেরেলসহ তৈলাক্ত মাছ, আখরোট, তিসি বীজ।

৫. প্রোবায়োটিকপ্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।যে খাবারে পাবেন: টক দই, বাটারমিল্ক।

এই পাঁচটি খাবার নিয়মিত খেলে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অ্যালার্জির ঝুঁকি কমে। তবে কারও অ্যালার্জি গুরুতর হলে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত