ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন জামাল! করলেন বিস্ফোরক মন্তব্য
হংকং, চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা। গুরুত্বপূর্ণ ম্যাচে চার প্রবাসী ফুটবলারকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই—আর এবার সেই আলোচনা ঘিরেই মুখ খুললেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামলেও শুরুর একাদশে জায়গা পাননি শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও জামাল নিজে। ম্যাচে শেষ দিকে নেমে ভালো পারফরম্যান্স দেখান তারা, কিন্তু ততক্ষণে বাংলাদেশ হারের মুখে।
আগামী ১৪ অক্টোবর ফিরতি ম্যাচে আবারও হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের বিদায় মুহূর্তে সংবাদমাধ্যমকে জামাল ভূঁইয়া জানান,
“আমরা (শমিত, জায়ান, ফাহামিদুল, আমি) সবাই প্রথম একাদশে খেলতে চাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ার্ধে যখন আমরা নামি, তখন ম্যাচের ছন্দ পাল্টে দিয়েছিলাম।”
প্রথম ম্যাচে প্রবাসী খেলোয়াড়দের বাইরে রাখার সিদ্ধান্তের পর সমালোচনার জবাবে কোচ কাবরেরা বলেছিলেন, তিনি দলের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় বাছাই করেন। তবে অধিনায়ক জামালের মতে, অভিজ্ঞ ও প্রবাসী খেলোয়াড়দের একসঙ্গে খেললে দলের পারফরম্যান্স আরও উন্নত হতে পারে।
হারের পরও সামনে তাকানোর বার্তা দিয়েছেন জামাল,
“হারের পর সবাই একটু হতাশ ছিল, কিন্তু আমরা সেটা ভুলে যেতে চাই। এখন পুরো মনোযোগ পরের ম্যাচে।”
শেষে তিনি যোগ করেন,
“আমি সবসময়ই বলব, যখন আমি না খেলি, তখন সেটা ভুল সিদ্ধান্ত। কিন্তু দিনশেষে কে খেলবে সেটা কোচের সিদ্ধান্ত।”
বর্তমানে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের অবস্থান খুব একটা সুখকর নয় — এক ড্র ও দুই হারে মাত্র এক পয়েন্ট পেয়েছে দল। বাকি তিন ম্যাচে জিতলেও মূলপর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?