ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ সারাদিন গ্যাস থাকবে না যে সকল এলাকায়

২০২৫ অক্টোবর ১০ ১১:২১:১৫

আজ সারাদিন গ্যাস থাকবে না যে সকল এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (সেকশন-৩) নির্মাণ প্রকল্পের জন্য পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ শুক্রবার, ১০ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৬ ঘণ্টা) রাজধানীর আশুলিয়া ও আশপাশের বহু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় গ্রাহকরা সাময়িকভাবে গ্যাস সংকটে পড়তে পারেন। এজন্য সংস্থাটি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত নিচের এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে:

আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা

ঢাকা ইপিজেড ও মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট

কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর ও চন্দ্রা

নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট

নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর ও পল্লীবিদ্যুত এলাকা

আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে

তিতাস জানিয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। এজন্য গ্রাহকদের বিকল্প রান্না ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত