ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের জন্য অনেক বড় সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির পূর্ববর্তী পরিপত্র বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী, তাদের বাড়িভাড়া মূল বেতনের শতাংশ হার অনুযায়ী বৃদ্ধি করা হবে।
সোমবার (৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেনশিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং শিক্ষাসচিব রেহেনা পারভীন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা অনুরোধ করেছেন, এই প্রস্তাবের সর্বোচ্চ সুবিধা যেন শিক্ষকরা পান। কারণ তাদের বেতন কম এবং বাড়িভাড়াও কম, তাই বাড়িভাড়া বৃদ্ধির প্রয়োজন রয়েছে।”
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির নির্দেশ দিয়েছিল। তবে শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, এই বৃদ্ধি বাতিল হয়ে যাবে এবং বাড়িভাড়া মূল বেতনের শতকরা হারে নির্ধারণ করা হবে। বিষয়টি বাস্তবায়িত হলে আগের পরিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে জানানো হয়েছে।
আগামী ১২ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে। এই আন্দোলনে মাদরাসা ও কারিগরির বিভিন্ন শিক্ষাসংগঠনও অংশগ্রহণ করবে। জোটের শিক্ষক নেতারা ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?