ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে নতুন আইন: অবসান ঘটছে কর্মীদের দীর্ঘদিনের ভোগান্তির
সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসীর জন্য এসেছে বড় সুখবর। দেশটিতে চালু হয়েছে এমন একটি নতুন আইন, যার মাধ্যমে কর্মীরা এখন সময়মতো বেতন না পেলে সরাসরি আইনি প্রতিকার পাবেন।
সৌদি বিচার মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। নতুন এই আইনে চাকরির চুক্তিপত্রে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে, যা এখন থেকে আদালতের স্বীকৃত আইনি দলিল হিসেবে গণ্য হবে। এর ফলে নিয়োগকর্তারা আর ইচ্ছামতো বেতন আটকে রাখতে পারবেন না।
এই প্রক্রিয়া কার্যকর করতে ব্যবহৃত হচ্ছে দুইটি ডিজিটাল প্ল্যাটফর্ম — ‘কিওয়া (Qiwa)’ এবং ‘নাজিজ (Najiz)’। কর্মী যদি নির্ধারিত বেতন পাওয়ার ৩০ দিনের মধ্যে টাকা না পান, তবে তিনি ‘নাজিজ’ প্ল্যাটফর্মে গিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
সব বেতনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে ‘মাদাদ (Mudad)’ নামক সরকারি সিস্টেম, ফলে কর্মীদের আলাদা কোনো প্রমাণ জমা দিতে হবে না।
অভিযোগ পাওয়ার পর নিয়োগকর্তা ৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন। এছাড়া, একটি সমন্বিত শ্রমচুক্তি ব্যবস্থা চালু করা হয়েছে, যা নিয়োগকর্তা ও কর্মী — উভয়ের অধিকার ও দায়িত্বকে আইনগতভাবে আরও শক্তিশালী করবে।
সৌদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ শ্রমিকদের বেতন সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে প্রবাসীরা যেমন আর্থিকভাবে নিরাপদ থাকবেন, তেমনি নিয়োগদাতারাও আইনি শৃঙ্খলার আওতায় আসবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)