ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মধ্যরাতে রাস্তায় প্রবাসীদের দীর্ঘ লাইন, দেশে ফেরার ঢেউ বয়ে গেছে

২০২৫ অক্টোবর ০৮ ২৩:৫৮:০০

মধ্যরাতে রাস্তায় প্রবাসীদের দীর্ঘ লাইন, দেশে ফেরার ঢেউ বয়ে গেছে

মালয়েশিয়ার ‘পিআরআরেএম ২.০’ কর্মসূচির আওতায় দেশে ফেরার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কুয়ালালামপুরের অভিবাসন দপ্তরের সামনে প্রতিদিন ভোরের আগে থেকেই শত শত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন শুধু নিজ দেশে ফেরার সুযোগ পাওয়ার জন্য। অনেকে আগের রাত ৯-১০টা থেকেই লাইনে অবস্থান করছেন।

কুয়ালালামপুর অভিবাসন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১৫০টি আবেদন গ্রহণ করা সম্ভব। শুধুমাত্র কুয়ালালামপুরে গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭,৫৯৫ জন অবৈধ প্রবাসী এই সুযোগ গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রধানত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

এই কর্মসূচির আওতায়, প্রবাসীরা মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এবং নিজের খরচে বিমানের টিকিট কিনে কোন আইনি জটিলতা ছাড়াই নিরাপদে দেশে ফিরতে পারছেন। অন্যদিকে, অভিযান চলাকালে ধরা পড়লে জেল, উচ্চ জরিমানা এবং রিমান্ডের মতো কঠোর শাস্তি রয়েছে।

দীর্ঘদিন অবৈধভাবে থাকা বা দালালের ফাঁদে পড়া প্রবাসীরা এখন এই সুযোগকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। এই কর্মসূচি চলবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত