ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম-৬ অক্টোবর
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। দেশের বাজারে সর্বশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
কোন মানের সোনায় কত দাম বেড়েছে
২২ ক্যারেট: ভরিতে ২,৪১৫ টাকা বেড়ে দাম হয়েছে ১,৯৫,৩৮৪ টাকা।
২১ ক্যারেট: ভরিতে ২,২৯৮ টাকা বেড়ে দাম হয়েছে ১,৮৬,৪৯৬ টাকা।
১৮ ক্যারেট: ভরিতে ১,৯৭১ টাকা বেড়ে দাম হয়েছে ১,৫৯,৮৫৫ টাকা।
সনাতন পদ্ধতি: ভরিতে ১,৬৮০ টাকা বেড়ে দাম হয়েছে ১,৩২,৭২৫ টাকা।
আগের দামের পরিবর্তন
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়িয়ে ভালো মানের এক ভরির দাম করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা ছিল সর্বোচ্চ রেকর্ড। পরে ২৮ সেপ্টেম্বর বাজারে সোনার দাম কমিয়ে আনা হয়। তখন ২২ ক্যারেটের ভরি প্রতি দাম কমে দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত এই দাম কার্যকর ছিল।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভরিপ্রতি রুপার দাম:
২২ ক্যারেট: ৩,৬২৮ টাকা
২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা
১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?