ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভাগ্যে না থাকলে কোন কিছুই কাজে আসে না, কপাল পুড়লো সৌম্যর

২০২৫ অক্টোবর ০৫ ১৭:১২:০৯

ভাগ্যে না থাকলে কোন কিছুই কাজে আসে না, কপাল পুড়লো সৌম্যর

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫: ভিসা জটিলতার কারণে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজের অংশ হতে পারছেন না। সৌম্য সরকার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এখন সিলেটে এনসিএল টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত।

ওয়ানডে দলের অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই আরব আমিরাতে পৌঁছেছেন, কিন্তু বাঁহাতি ওপেনার নাঈম শেখ এখনও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন। নাঈম মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করছেন এবং অপেক্ষা করছেন ভিসা পাওয়ার। কিন্তু এখনও তার ভিসা কবে আসবে তা জানা নেই নাঈম বা বিসিবি কর্তাদেরও।

রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমরা সময় মতোই ভিসার কাগজপত্র পাঠিয়েছিলাম। শুধু সৌম্য সরকারই নয়, নাঈম শেখেরও ভিসা এখনও আসেনি। ভিসা এলেই তারা যেতে পারবেন।”

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী বুধবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। নাঈম বা বাংলাদেশের হাতে মাত্র দুই দিন বাকি আছে। এই সময়ের মধ্যে ভিসার সমস্যা সমাধান না হলে সিরিজের শুরু থেকেই ২৬ বছর বয়সী ওপেনারকে খেলতে দেখতে পাওয়া যাবে না।

সৌম্য সরকারের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় পুরো সিরিজ শেষ হলেও অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার আর দুবাই যেতে পারেননি এবং তিনি খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে মন দিয়েছেন।

ফাহিম আরও বলেন, “সৌম্যর ভিসার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। আজকে শেষ টি-টোয়েন্টি ম্যাচ, তাই এখন আর কোনো লাভ নেই। কালও চেষ্টা করেছি, রাতেও যেতে পারত। আমরা চাইেছিলাম দলের সঙ্গে যে এটাচমেন্ট দরকার, তা করুক। কিন্তু ভিসা জটিলতার কারণে আগে থেকে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত