ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাই রেসিডেন্স ভিসা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ২৩:১৪:৩৪

প্রবাসীদের জন্য সুখবর: স্বল্প খরচে দুবাই রেসিডেন্স ভিসা

দুবাইয়ে প্রবাসীদের জন্য সুখবর এসেছে। মানবিক কারণে এখন স্বল্প খরচে ১ বছরের রেসিডেন্স পারমিট (ভিসা) ইস্যু করছে দুবাই সরকার। ভিসাটি নবায়নযোগ্য এবং বিশেষভাবে প্রযোজ্য তাদের জন্য যারা পরিবারকে স্পন্সর করতে চান অথবা এমন দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ বা দুর্যোগ চলছে।

কারা আবেদন করতে পারবেন?

বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্ত্রী-সন্তান, ভাই-বোন, সৎসন্তান, তালাকপ্রাপ্ত বা বিধবা নারী, এমনকি নাতি-নাতনি স্পন্সরের সুযোগ রয়েছে। এছাড়া, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগপীড়িত দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় শর্তাবলি

স্পন্সরের ন্যূনতম বেতন ৪,০০০–১০,০০০ দিরহাম (পরিস্থিতি অনুযায়ী)।

বৈধ টেন্যান্সি চুক্তি।

বেতন সনদ বা নিয়োগপত্র।

শেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

পারিবারিক নথি যেমন বিয়ে সনদ, জন্ম সনদ (আটেস্টেড) ইত্যাদি।

বিশেষ ক্ষেত্রে অভিভাবকত্ব বা আদালতের সনদপত্র প্রয়োজন হবে।

ফি ও খরচ

রেসিডেন্স পারমিট ফি: ২০০ দিরহাম

জ্ঞান ফি: ১০ দিরহাম

উদ্ভাবন ফি: ১০ দিরহাম

দেশের ভেতরে আবেদন করলে: ৫০০ দিরহাম

ডেলিভারি চার্জ: ২০ দিরহাম

অতিরিক্ত প্রতি বছর: ১০০ দিরহাম

গুরুত্বপূর্ণ শর্ত

ইউএই নাগরিকের আত্মীয় হলে আত্মীয়তার প্রমাণ লাগবে।

প্রবাসী হলে বাবা, মা, স্ত্রী/স্বামীর বাবা-মা, নাবালক সন্তান বা ভাই-বোনদের জন্য ভিসা প্রযোজ্য।

এই নতুন উদ্যোগ প্রবাসীদের পরিবারকে সাথে রাখার সুযোগ করে দিচ্ছে এবং নিম্ন খরচে ভিসা পাওয়ার কারণে ব্যাপক সাড়া ফেলেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত