ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারত ম্যাচের আগে ফেসবুকে যে বার্তা দিলেন রুবেল হোসেন
এশিয়া কাপ সুপার ফোরে আজকের গুরুত্বপূর্ণ বাংলাদেশ-ভারত ম্যাচকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উজ্জীবনী বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে সবসময় ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন—
“ইন্ডিয়ার সাথে অলওয়েজ পজিটিভ মাইন্ড সেট নিয়ে মাঠে নামতে হবে। অবশ্যই আক্রমণাত্মক হতে হবে, তবে সেটা হতে হবে স্মার্টভাবে। জয়-পরাজয় ক্রিকেটে থাকবেই, তবে আজ আমরা আমাদের ১২০% দিয়ে মাঠে লড়বো ইনশাল্লাহ। চলো বাংলাদেশ ????????????????।”
রুবেলের এই বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে খেলোয়াড়সুলভ মানসিকতা ও লড়াইয়ের স্পিরিট। তিনি মনে করিয়ে দিয়েছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। তবে সর্বোচ্চ প্রচেষ্টা ছাড়া কখনোই কাঙ্ক্ষিত সাফল্য আসে না। আর তাই ভারতের বিপক্ষে ম্যাচে টাইগারদের সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। পরিসংখ্যানের দিক থেকে ভারত এগিয়ে থাকলেও, মাঠে লড়াইয়ে টাইগাররা বহুবার প্রতিপক্ষকে চমকে দিয়েছে। সেই প্রেক্ষাপটে রুবেল হোসেনের এই বার্তা ক্রিকেটারদের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি সমর্থকদের জন্যও বাড়তি উচ্ছ্বাস যোগাবে।
আজ রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে জিতলে ফাইনালের দৌড়ে আরও এগিয়ে যাবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)