ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জাতিসংঘকে পাশ কাটিয়ে মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তার জন্য বাহিনী গঠনের পরিকল্পনা
পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর এককভাবে নির্ভর না করে মুসলিম ও আরব দেশগুলোর সঙ্গে সম্মিলিত বাহিনী গঠনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “পাকিস্তানের একটি বৃহৎ, কার্যকরী ও সক্ষম সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রচলিত যুদ্ধে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে।”
কাতারের দোহা শহরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব-ইসলামি সম্মেলনের আগে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে দার জানান, জাতিসংঘের বাইরে কোনও ঐক্যবদ্ধ বাহিনী গঠন করলে পাকিস্তান তাতে অংশ নেবে। তিনি বলেন, এমন বাহিনী কেবল আক্রমণের জন্য নয়, শান্তি প্রতিষ্ঠা ও প্রতিরোধের জন্য হবে।
ইসহাক দার আরও বলেন, সাম্প্রতিক আলোচনায় আরব দেশ ও আরব লীগের মধ্যে ‘একটি সম্মিলিত নিরাপত্তা বাহিনী’ গঠনের পরিকল্পনা এসেছে। “এটি মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটি আগ্রাসী শক্তিকে থামানোর ও শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজন,” তিনি মন্তব্য করেন।
পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকা সম্পর্কেও তিনি জানান, পাকিস্তান পারমাণবিক অস্ত্রকে কেবল প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং কোনও আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের বৃহৎ, সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী আছে, যা প্রয়োজনে প্রচলিত পদ্ধতিতেও প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)