ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবকে যেভাবে পাল্টে দিলেন যুবরাজ সালমান
সংস্কারের নেতৃত্ব দিতে ২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাঁর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতায় বসান। মাত্র এক দশকের মধ্যে দেশটির সামাজিক, অর্থনৈতিক ও সামরিক চেহারায় আমূল পরিবর্তন এনে দিয়েছেন যুবরাজ।
নারীর অধিকার ও সামাজিক সংস্কার
মেয়েদের খেলাধুলা ও গাড়ি চালানোর অধিকার, সামাজিক ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ—সবকিছুর দ্বার উন্মুক্ত করেছেন তিনি। ২০১৯ সালে নারীদের স্বতন্ত্রভাবে ভ্রমণ ও কাজের অনুমতি দেওয়ার পর নারীর শ্রমশক্তি অংশগ্রহণ দ্বিগুণ হয়ে প্রায় ৩৫ শতাংশে পৌঁছায়। এতে পারিবারিক আয় ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। বিদেশিদের জন্য সিনেমা হল ও কনসার্ট আয়োজনের অনুমতি দেওয়ায় সৌদি সমাজে উন্মুক্ততার নতুন দিগন্ত তৈরি হয়েছে।
অর্থনৈতিক সংস্কার
অর্থনৈতিকভাবে যুবরাজ বাস্তবায়ন করেছেন ভিশন ২০৩০। জ্বালানি ও পরিষেবার মূল্য পুনর্নির্ধারণ, নগদ সহায়তা কর্মসূচি, ভ্যাট বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হয়েছে। বিনিয়োগ, পর্যটন, হোটেল, বিনোদন ও সৃজনশীল শিল্পে বেসরকারি উদ্যোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সামরিক শক্তি ও প্রযুক্তি
সামরিক সক্ষমতায়ও বড় রূপান্তর এসেছে। যুবরাজের নির্দেশে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (সামি), যেখানে তৈরি হচ্ছে ট্যাংক, সাঁজোয়া যান, আক্রমণকারী ড্রোন, রাডার, গোলাবারুদ ও ছোট যুদ্ধজাহাজ। নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে ৩ডি রাডার, থার্মাল সেন্সর, জ্যামিং ডিভাইস ও আধুনিক কন্ট্রোল সেন্টার। শুধু নিজেদের প্রয়োজন নয়, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখন সৌদি প্রযুক্তি রপ্তানি শুরু করেছে।
উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা
উচ্চ প্রযুক্তির নগর নেওম, ঐতিহাসিক দিরিয়াহ পুনর্নির্মাণ, লোহিত সাগরের রেড সি প্রজেক্ট এবং কিদ্দিয়া বিনোদন ও ক্রীড়া শহর—এসব মহাপরিকল্পনা সৌদি আরবকে নতুন শিল্প ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।
এক দশকে সৌদি আরব হয়ে উঠেছে নিরাপদ, গতিশীল ও প্রতিযোগিতামূলক এক রাষ্ট্র। তবে সামনে চ্যালেঞ্জ হলো সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে ভবিষ্যতেও এগুলো অটুট থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)