ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইফোন ১৭ প্রো: অফিসিয়াল উন্মোচনের আগেই ফাঁস হলো বড় তিন পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ১৪ ০৯:১১:১৩

আইফোন ১৭ প্রো: অফিসিয়াল উন্মোচনের আগেই ফাঁস হলো বড় তিন পরিবর্তন

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘Awe-dropping’ ইভেন্টের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রযুক্তি মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে আইফোন ১৭ প্রো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া একটি অফিসিয়াল ক্লিয়ার কেসের ছবিতে দেখা গেছে ডিভাইসটির ডিজাইনে ৩টি বড় পরিবর্তন, যা ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে।

ক্যামেরা আইল্যান্ডে বড় পরিবর্তন

ক্লিয়ার কেস থেকে ধারণা পাওয়া গেছে, আইফোন ১৭ প্রো-র ক্যামেরা আইল্যান্ড আগের চেয়ে বড় আকারের হবে এবং এটি পেছনের উপরের অংশের প্রায় অর্ধেক জায়গা দখল করবে। যদিও তিনটি ক্যামেরা লেন্সের সঠিক অবস্থান এখনো নিশ্চিত নয়। নতুন MagSafe সিস্টেম

ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, আইফোন ১৭ প্রো-তে নতুনভাবে ডিজাইন করা MagSafe সিস্টেম ব্যবহার করা হবে। পূর্বে এটি একটি বৃত্ত ও একটি রেখা আকারে থাকলেও এবার উন্নত সাপোর্টের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইন যুক্ত হতে পারে।

রঙিন কেস আসতে পারে

টিপস্টার মাজিন বু (Majin Bu)-এর দাবি, অ্যাপল এই ক্লিয়ার কেসের পাশাপাশি রঙিন সংস্করণও বাজারে আনতে পারে, যা বছরের শেষের দিকে উন্মোচিত হতে পারে।

সব মিলিয়ে, আইফোন ১৭ প্রো ডিজাইনে এই পরিবর্তনগুলো ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, আনুষ্ঠানিকভাবে অ্যাপল কী চমক প্রকাশ করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত