ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কাতারে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা
বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। সাম্প্রতিক সময়ে বৈধ কাগজপত্রের অভাবে অনেক বাংলাদেশি কর্মীকে স্থানীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠিয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে দূতাবাস সকল প্রবাসীর বৈধ পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি প্রবাসীর বৈধ কাতার আইডি থাকা বাধ্যতামূলক। আইডির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর প্রবাসীকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। এছাড়া প্রবাসীদের শুধুমাত্র আইডিতে উল্লিখিত স্পন্সর বা কোম্পানির অধীনে কাজ করার অনুমতি আছে। অন্য কোম্পানিতে কাজ করতে হলে বৈধ অনুমতিপত্র থাকা আবশ্যক। অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা বা রাস্তায় কাজ খোঁজা নিষিদ্ধ।
গ্রেপ্তার বা ডিপোর্ট হওয়ার সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে— আইডিতে উল্লিখিত কোম্পানি ছাড়া অন্যত্র কাজ করা, ফ্রি ভিসায় অবৈধভাবে কাজ করা বা ব্যবসা করা, পালিয়ে যাওয়া (বালা হরুব/রানওয়ে মামলা), কাতার আইডির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নবায়ন না করা এবং নতুন প্রবেশকারীদের এক মাসের মধ্যে আইডি না করা।
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, সকল কাগজপত্র নিয়মিত নবায়ন করুন এবং বৈধতার বাইরে কোনো কাজে যুক্ত হবেন না। এতে অপ্রত্যাশিত গ্রেপ্তার বা ডিপোর্টেশন থেকে নিরাপদ থাকা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)