ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কুয়েতে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর
কুয়েতে একই দিনে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকৃতদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি নাগরিক, দুই বাংলাদেশি ও দুই ইরানি।
হত্যাকাণ্ড ও মাদক চোরাচালানের অভিযোগ
কুয়েতি গণমাধ্যম আল-সেয়াসাহ ও আরব টাইমস জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানের মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল।
কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালালের হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন অপরাধীকে এদিন ফাঁসিতে ঝোলানো হয়।
দুই ইরানি নাগরিককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ব্লাড মানি দিয়েও বাঁচা গেল না
প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত এক আসামির পরিবার প্রায় ২০ লাখ কুয়েতি দিনার ব্লাড মানি দেওয়ার চেষ্টা করেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তার মৃত্যুদণ্ডও কার্যকর হয়।
শেষ মুহূর্তে এক আসামি রক্ষা পেলেন
অন্যদিকে, একজন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করে দেয়। ফলে তার দণ্ড স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার সাজা কার্যকর হবে না। মানবিক কারণে ওই আসামির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
আইনগত প্রক্রিয়া মেনে ফাঁসি
কুয়েত সরকার জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রতিটি মামলায় সব ধরনের আইনি প্রক্রিয়া—আপিল, রিভিউ ও পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে। আইন অনুযায়ী এবং আদালতের নির্দেশনা মেনেই এ সাজা কার্যকর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)