ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচনে শিবির-সমর্থিতদের জয়জয়কার, ২১ পদে দখল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা যায়, মোট ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে এ জোটের প্রার্থীরা।
শীর্ষ পদে কারা নির্বাচিত
ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন।জিএস পদে জয় পেয়েছেন শিবির-সমর্থিত জোটের মাজহারুল ইসলাম।এছাড়া এজিএস (ছাত্র) হয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা—দুজনই শিবির-সমর্থিত প্রার্থী।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীরা
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির)
পরিবেশ সম্পাদক: শাফায়েত মীর (শিবির)
সাহিত্য সম্পাদক: জাহিদুল ইসলাম (শিবির)
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)
সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন (শিবির)
নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (শিবির)
ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান (স্বতন্ত্র)
সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির)
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মাহাদী হাসান (শিবির)
তথ্যপ্রযুক্তি সম্পাদক: রাশেদুল ইসলাম লিখন (শিবির)
সমাজসেবা সম্পাদক: আহসাব লাবিব (বাগছাস)
সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির)
সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান (শিবির)
স্বাস্থ্য সম্পাদক: হুসনী মোবারক (শিবির)
পরিবহন সম্পাদক: তানভীর রহমান (শিবির)
এছাড়া কার্যকরী সদস্য পদেও জয় পেয়েছে শিবির-সমর্থিত প্রার্থীরাই। নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা। পুরুষ সদস্য পদে জয় পেয়েছেন তরিকুল ইসলাম, আবু তালহা ও আলী চিশতী।
ধারাবাহিক সাফল্য
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পায় শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জাকসুতেও একই ধারায় তাদের নিরঙ্কুশ জয় শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?