ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন : ভোট শেষ, গণনা শুরু: এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর কিছু আনুষ্ঠানিকতা সেরে গণনা শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা।
স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ভিন্নধর্মী উদ্যোগ নেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। কেন্দ্রগুলোর বাইরে বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার দৃশ্য দেখানো হচ্ছে। বিকেল পৌনে ৫টার দিকে একে একে স্ক্রিনগুলো চালু হতেই শিক্ষার্থীদের ভিড় জমে যায়। উচ্ছ্বাস আর কৌতূহলে সবাই চোখ রাখেন স্ক্রিনের দিকে।
ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে জমে ওঠে ভিন্ন আমেজ। কে জিতবেন—সে নিয়ে চলছে নানা আলোচনা, সমীকরণ আর জল্পনা। প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে গণনা দেখছেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী ভোট গণনা চলাকালে নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্ট ছাড়া অন্য কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই বাইরে দাঁড়িয়ে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল পর্যবেক্ষণ করছে সবাই।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র হলের ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী হলের ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, এবার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত পরিসংখ্যান পরে জানানো হবে।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর বাইরে ১৮টি হল সংসদে ২৩৪টি পদে লড়ছেন এক হাজারের বেশি প্রার্থী। ফলে শিক্ষার্থীদের আগ্রহ আর উত্তেজনা চরমে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?