ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
থমথমে পরিস্থিতি : হোটেলে বন্দি বাংলাদেশ ফুটবল দল
নেপালে সরকারবিরোধী বিক্ষোভের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপরও। স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে জামাল ভূঁইয়াদের নির্ধারিত অনুশীলন বাতিল করতে হয়েছে, হোটেলেই থাকতে হচ্ছে পুরো দলকে।
অনুশীলন বাতিলের কারণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়, সোমবার বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়,
“নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।”
শিক্ষার্থীদের অবরোধে আটকে খেলোয়াড়রা
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, খেলোয়াড়রা অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হোটেল লবিতে নামার পর পুলিশ জানায়, স্টেডিয়ামের আশপাশ এলাকায় শিক্ষার্থীরা অবরোধ দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে দলকে বের হতে দেওয়া হয়নি।
ম্যাচ সময়সূচি অপরিবর্তিত
বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে মাঠে নামার আগের প্রস্তুতি অনুশীলন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছেন কোচ হাভিয়ের কাবরেরা ও তাঁর শিষ্যরা।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল