ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের প্রতিবাদে পার্লামেন্টে হামলা
পার্লামেন্টে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী, নিহত বেড়ে ৮
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু। ফেসবুক, ইউটিউব, এক্স ও হোয়াটসঅ্যাপসহ ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হাজারো বিক্ষোভকারী আজ সোমবার দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।
সরকারি এ পদক্ষেপে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন তরুণ প্রজন্ম। তারা অভিযোগ করছেন, সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে বরং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা দমন করছে। শান্তিপূর্ণ মিছিলের মধ্যে থেকে প্রথমে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ডালপালা ও পানির বোতল ছুড়ে মারেন এবং সরকারবিরোধী স্লোগান দেন।
জবাবে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমে সংঘর্ষ ভয়াবহ রূপ নিলে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
কাঠমান্ডুর রাস্তায় এখনো উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী মোতায়েনের পরও পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে স্থানীয়রা শঙ্কিত হয়ে পড়েছেন।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)