ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাসপোর্ট অফিসে চাকরি: এইচএসসি পাস থেকে স্নাতকরা আবেদন করতে পারবেন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১২:৪০:০৬

পাসপোর্ট অফিসে চাকরি: এইচএসসি পাস থেকে স্নাতকরা আবেদন করতে পারবেন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সরকারি চাকরির বড় সুযোগ এসেছে। ছয়টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন শুরু হবে এবং চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। দেশের সব জেলার স্থায়ী নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে সুখবর হলো, এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।

এক নজরে বিজ্ঞপ্তি:

প্রতিষ্ঠান: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

পদসংখ্যা: ৬টি পদে মোট ২৭ জন

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদন শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৫

ওয়েবসাইট: dip.gov.bd

পদ ও যোগ্যতা:

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ১ জন, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা, যোগ্যতা: স্নাতক বা সমমান।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১০ জন, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা, যোগ্যতা: এইচএসসি।

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট – ৯ জন, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা, যোগ্যতা: বাণিজ্যে স্নাতক।

রেকর্ড কিপার – ২ জন, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা, যোগ্যতা: স্নাতক বা সমমান।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ৪ জন, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা, যোগ্যতা: এইচএসসি।

ক্যাশ সরকার – ১ জন, বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা, যোগ্যতা: এসএসসি।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গণনা করা হবে)।

আবেদন ফি:

১-৫ নম্বর পদে: ১১২ টাকা

৬ নম্বর পদে: ৫৬ টাকা

অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে সব পদের জন্য: ৫৬ টাকা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আশিক /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত